বাংলাদেশের খবর

আপডেট : ২৬ July ২০২১

করোনায় ক্ষতিগ্রস্তদের জন্য বরাদ্দ আরও ৪ কোটি ৬৬ লাখ


করোনাভাইরাস মহামারির কারণে বিধিনিষেধসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মানবিক সহায়তায় সারাদেশে আরও ৪ কোটি ৬৬ লাখ টাকা এবং ৯ হাজার ৪শ’ ৭৫ মেট্রিক টন চাল বরাদ্দ দিয়েছে সরকার।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ সোমবার এ কথা জানিয়ে বলা হয়, রোববার (২৫ জুলাই) এ বরাদ্দ প্রদান করা হয়।

করোনাভাইরাসসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের সাহায্যার্থে মানবিক সহায়তা দিতে দেশের ৬৪টি জেলায় জেলা প্রশাসকদের অনুকূলে ৮ হাজার ৬শ’ ৫০ মেট্রিক টন চাল এবং ৩ কোটি ১ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। একই ধরণের সহায়তা দিতে সারা দেশের ১২টি সিটি কর্পোরেশনের জন্য ৮শ’ ২৫ মেট্রিক টন চাল এবং ১ কোটি ৬৫ লাখ টাকা বরাদ্দ দিয়েছে সরকার।

বরাদ্দের শর্তানুযায়ী বরাদ্দ দেয়া চাল এবং নগদ টাকা বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ ও করোনাভাইরাসের মহামারির পরিপ্রেক্ষিতে পরিবহন শ্রমিকসহ কর্মহীন ও দুঃস্থ মানুষের মধ্যে অগ্রাধিকার ভিত্তিতে মানবিক সহায়তা হিসেবে বিতরণ করতে হবে।

এর আগে, একই কারণে ক্ষতিগ্রস্তদের মানবিক সহায়তায় গত ৪ জুলাই সারাদেশে ১১ কোটি ৭০ লাখ টাকা এবং ২৩ হাজার ৬শ’ ৩০ মেট্রিক টন চাল বরাদ্দ দেয়া হয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১