আপডেট : ২৬ July ২০২১
সরকার ঘোষিত ১৪ দিনের কঠোর লকডাউনের মধ্যে উচ্চ আওয়াজে মাইক বাজিয়ে লোকসমাগম করে পিকনিকের আয়োজন করায় পিকনিকস্থলে উপজেলা মোবাইল কোর্ট অভিযান চালিয়ে দুই হাজার টাকা জরিমানা আদায় করেছে। রোববার রাতে পৌরসভার কাসেমাবাদ মহল্লার লালপুল এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বিপিন চন্দ্র বিশ্বাস। এ সময় উপস্থিত ছিলেন গৌরনদী মডেল থানার এসআই কেএম আব্দুল হক। অপরদিকে একইদিন সন্ধ্যায় সরকার নির্ধারিত সময়ের পর লোকসমাগম করে ব্যবসা পরিচালনা করায় উপজেলার বিভিন্ন এলাকার ছয় ব্যবসায়ীকে তিন হাজার সাতশ’ টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী অফিসার।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১