বাংলাদেশের খবর

আপডেট : ২৬ July ২০২১

১৫ কেজির পাঙাশ


গোয়ালন্দে পদ্মা নদীতে ১৫ কেজি ওজনের একটি পাঙাশ মাছ ধরা পড়েছে। আজ সোমবার ভোরে অন্তরমোড় এলাকার জেলে সাহিন শেখ পদ্মা নদীতে জাল ফেলে মাছটি ধরেন। পরে মাছটি বিক্রির উদ্দেশ্যে দৌলতদিয়া ৫নং ফেরিঘাট এলাকায় আনলে সর্বোচ্চ দরদাতা হিসেবে এক হাজার ২শ টাকা কেজি দরে মোট ১৮ হাজার টাকা দিয়ে শাকিল সোহান মৎস্য আড়তের মালিক সম্রাট শাহজাহান শেখ তা কিনে নেন। পরবর্তীতে মুঠোফোনে যোগাযোগ করে সাভার এলাকার এক গার্মেন্ট ব্যবসায়ীর কাছে এক হাজার ৩শ টাকা কেজি দরে মোট ১৯ হাজার ৫শ টাকায় বিক্রি করেছেন।

উপজেলা মৎস্য কর্মকর্তা রেজাউল শরীফ বলেন, পদ্মা নদীর সুস্বাদু এ ধরনের মাছ খুবই লোভনীয়। সাধারণ মানুষ কিনতে না পারলেও টাকাওয়ালারা খবর পেলেই কিনে নেন। বড় মাছে জেলেরা ভালো দাম পেয়ে খুবই খুশি হন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১