বাংলাদেশের খবর

আপডেট : ২৭ July ২০২১

মানিকগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি সুমন, সম্পাদক রাজিদুল


এম এ সিফাত কোরাইশী সুমনকে সভাপতি এবং রাজিদুল ইসলামকে সাধারণ সম্পাদক করে বাংলাদেশ ছাত্রলীগ, মানিকগঞ্জ জেলা শাখার ২৫ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি গঠিত হয়েছে।

সোমবার সংগঠনটির কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি আল-নাহিয়ান খান জয় এবং সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য এই কমিটির অনুমোদন দিয়েছেন।

নতুন কমিটির অন্যান্যরা হলেন সহ-সভাপতি কাজী জুনায়েদ হোসেন প্রতীক, আসিফ আহমেদ পিয়াস, শাকিল আহমেদ, মোঃ আসাদুজ্জামান অমিত, পাপ্পু ঘোষ, সুজন রানা, মোঃ আসিফ হোসেন শিশির, হাবিবুর রহমান রিপন, মোঃ শরিফুল আলম শরীফ, হাবিবুর রহমান হাবিব, যুগ্ম-সাধারণ সম্পাদক আমিনুর বক্স সবুজ, মোঃ নাদিম হোসেন, ওমায়ের হোসেন, হামজা খান, শরীফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শামীউর রহমান কম্পন, নাজমুল হাসান মিম, আসিবুল ইসলাম ত্রয়ো, মোঃ মুজাহিদ খান প্রিন্স, মোঃ সাকিব হোসেন, শুভংকর কর্মকার শুভ, মোঃ ইমরুল হাসান।

এছাড়া জেলা ছাত্রলীগের সাবেক নেতা তাপস সাহাকে কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য করা হয়েছে।

সংগঠন সূত্রে জানা গেছে, ২০১৭ সালের ১৩ মার্চ কাজী রাজু আহমেদ বুলবুলকে সভাপতি এবং আবদুল্লাহ আল-মামুনকে সাধারণ সম্পাদক করে ছয় সদস্যবিশিষ্ট জেলা ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়। দীর্ঘ দুই বছর পর ২০১ সদস্য বিশিষ্ট জেলা ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়।

উল্লেখ্য, নবগঠিত কমিটির সভাপতি এম এ সিফাত কোরাইশী সুমন বিগত জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক এবং মানিকগঞ্জ সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। আর সাধারণ সম্পাদক রাজিদুল ইসলাম বিগত কমিটির যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১