বাংলাদেশের খবর

আপডেট : ২৭ July ২০২১

আবুল মাল আবদুল মুহিত করোনায় আক্রান্ত


সাবেক অর্থমন্ত্রী ও আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদেষ্টামণ্ডলীর সদস্য আবুল মাল আবদুল মুহিত করোনায় আক্রান্ত হয়েছেন।

গত রোববার তার করোনা পরীক্ষা করালে ফলাফল পজিটিভ আসে। একই সঙ্গে তার বড় ছেলে শাহেদ মুহিতও করোনায় আক্রান্ত হয়েছেন। 

আবুল মাল আবদুল মুহিত বর্তমানে চিকিৎসকের পরামর্শে বনানীতে নিজ বাসায় আছেন। তার শারীরিক অবস্থা এখন পর্যন্ত মোটামুটি ভালো রয়েছে। আবুল মাল আবদুল মুহিতের ছোট ভাই পল্লী শিশু ফাউন্ডেশন ও রাজধানীর ডেল্টা হাসপাতালের চেয়ারম্যান এ এস এ মুয়িয সুজন পরিবারের পক্ষ থেকে আবুল মাল আবদুল মুহিতের সুস্থতার জন্য সবার কাছে দোয়া কামনা করেছেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১