বাংলাদেশের খবর

আপডেট : ২৭ July ২০২১

‘কালা মানিক’ মারা গেছে


চৌদ্দগ্রামে মারা গেছে এক টন ওজনের ‘কালা মানিক’ নামের ব্রাহমা জাতের একটি গরু। আজ মঙ্গলবার উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বসন্তপুর গ্রামে সরেজমিনে পরিদর্শনকালে এ চিত্র দেখা গেছে। কালা মানিককে দেখতে এলাকার মানুষ ভিড় জমায়। দুপুর বেলায় গর্ত খুঁড়ে কালা মানিককে পুঁতে ফেলা হয়েছে।

কৃষক দ্বীন মোহাম্মদ বলেন, গত আট বছর ধরে নিজ বাড়িতেই একটি শেড দিয়ে ভাই ভাই ফার্ম পরিচালনা করছি। অনেক আদর যত্ন করেই ব্রাহমা জাতের গরুটি বড় করে তুলি। এটির ওজন এক টন। আদর করেই নাম দিয়েছি ‘কালা মানিক’। ঈদুল আজহা উপলক্ষে ঢাকার এক ব্যবসায়ী গরুটি আট লাখ টাকায় ক্রয় করেছিলেন। কিন্তু ঈদের কয়েকদিন আগে গরুটির শরীরে রোগ ধরা পড়ায় ব্যবসায়ীকে জানানো হয়। পরে ব্যবসায়ী আর গরুটি নেয়নি। নিয়মিত ডাক্তারের পরামর্শ নিয়ে ওষুধ খাওয়ালেও রোগ ভালো হয়নি। গত সোমবার রাতে খাওয়ানোর সময়ও গরুটি ভালো ছিল। সকালে ঘুম থেকে উঠে দেখি-গরুটি আর জীবিত নেই।

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১