আপডেট : ২৮ July ২০২১
সৈয়দপুরে পাওয়ার গ্রিডের নির্মাণাধীন ভবনের কাজ শেষ হওয়ার আগেই ধসে পড়েছে ভবনের ছাদ। গত সোমবার সন্ধ্যার আগে ছাদ ঢালাইয়ের সময় সাটারিং ভেঙে প্রায় চার হাজার বর্গফুটের ছাদটি ধসে পড়ে। তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। সৈয়দপুর বিদ্যুৎ উন্নয়ন বোর্ড জানায়, ক্যাম্পাসের ভেতরে পাওয়ার গ্রিড কোম্পানির একটি ভবনের নির্মাণ কাজ চলছিল। রায়হান ইঞ্জিনিয়ারিং নামে এক ঠিকাদারি প্রতিষ্ঠান ভবনটির কাজ করে। এতে ব্যয় ধরা হয় প্রায় এক কোটি টাকা। প্রত্যক্ষদর্শীরা জানান, ঠিকাদার প্রতিষ্ঠানটি ভবন নির্মান চলাকালে ছাদ ঢালাইয়ে স্টিল সরঞ্জামাদির পরিবর্তে পুরাতন বাশ ব্যবহার করে। এতে ছাদ ঢালাইয়ের পর পরই তা ভেঙে পড়ে যায়। ওই সময় ভবনের নিচে কোনো শ্রমিক না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি। এ বিষয়ে কথা হয় ঠিকাদার প্রতিষ্ঠানের ইঞ্জিনিয়ার ইমন কায়সারের সঙ্গে। তিনি বলেন, ছাদ ঢালাই কাজে কোনো দুর্নীতি বা অনিয়ম হয়নি। ৪০-৫০ জন শ্রমিক নিয়ে সিডিউল মোতাবেক কাজ করা হয়েছে। কেন যে নির্মানাধীন ভবনের ছাদ ভেঙে পড়ল- তা বুঝতে পারছি না। পাওয়ার গ্রিড কোম্পানির নির্বাহী প্রকৌশলী শাজাহান সরকার বলেন, ঠিকাদারি প্রতিষ্ঠানকে সিডিউল মোতাবেক কাজ করতে তদারকি করা হয়েছিল। কিন্তু ভবনটির ছাদ হঠাৎ ভেঙে পড়ায় দুঃখ প্রকাশ করেন তিনি। এ বিষয়ে সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রমিজ আলম বলেন, বিষয়টি সঠিকভাবে তদন্ত করা হবে। অনিয়ম বা দুর্নীতির প্রমাণ মিললে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১