আপডেট : ২৮ July ২০২১
করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ঝালকাঠির সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সানিয়া আক্তার মারা গেছেন। আজ বুধবার সকাল ১১টায় বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। সুপ্রিম কোর্টের মুখপাত্র মোহাম্মদ সাইফুর রহমান এ তথ্য জানিয়েছেন।
সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোসা. সানিয়া আক্তারের মৃত্যুতে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন গভীর শোক প্রকাশ করেছেন। তিনি মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১