বাংলাদেশের খবর

আপডেট : ২৮ July ২০২১

নবীনগরে ঝুঁকিপূর্ণ সেতুতে যান চলাচল 


ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার উওর কাইতলা ইউনিয়নের কোনাউর গ্রামের লোকজনের যাতায়তের একমাত্র মাধ্যম এই ব্রিজটি দীর্ঘদিন সংস্কারের অভাবে সেতুটি এখন এলাকাবাসীর জন্য মরণফাঁদে পরিণত হয়েছে। দুইপাশে রেলিং ভেঙ্গে গেছে এবং সেতুর মাঝখানে বড় গর্ত সৃষ্টি হয়েছে। ফলে জীবনের ঝুঁকি নিয়ে ওই অঞ্চলের লোকজন যানবাহন দিয়ে চলাচল করছে। ফলে প্রতিনিয়ত ঘটছে দুঘর্টনা।

কোনাউর বাজার সংলগ্ন এলাকায় সেতুটি অবস্থিত। এই সেতু দিয়ে প্রতিনিয়ত হাজার হাজার লোক জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করে থাকে।সেতুটি ভেঙে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছে এলাকাবাসী। সেতুটি ভেঙে গেলে ওই অঞ্চলের লোকজনের সঙ্গে যোগযোগ বন্ধ হয়ে যাবে নবীনগর ও জেলা শহরের। তাই দ্রুত সময়ের মধ্যেই নতুন সেকু নির্মাণের দাবী করছেন এলাকাবাসী।  

ওই এলাকার মিদন মিয়া, জাবেদ মিয়া, ফখরুল জানান, দ্রুত সময়ের মধ্যে এই ব্রিজটি ভেঙ্গে নতুন ব্রিজ তৈরি করা না হলে যে কোন মুহূর্তে দূঘর্টনার কবলে পড়বে এলাকার লোকজন। যাতায়াত বন্ধ হবে জেলা ও উপজেলা শহরের সাথে। 

এ বিষয়ে কাইতলা উওর ইউপি চেয়ারম্যান আসলাম মৃধা দৈনিক বাংলাদেশের  খবরকে বলেন, গত মাসিক বৈঠক চলাকালে এই সেতুটি নিয়ে আলোচনা হয়েছে। আশা করছি, দ্রুত সময়ের মধ্যে এটা সমাধান হয়ে যাবে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১