আপডেট : ২৮ July ২০২১
বিয়ের বছর না ঘুরতেই লাশ হতে হলো গৃহবধু লাকি আক্তারকে (২০)। মঙ্গলবার রাতে পটুয়াখালীর কলাপাড়ার আলীপুরের নিজ ঘর থেকে তার গলায় ফাঁস দেয়া ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। বুধবার সকালে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে প্রেরন করা হয়। এ ঘটনায় মহিপুর থানায় ইউডি মামলা দায়ের করা হলেও তার স্বজনদের অভিযোগ যৌতুকের জন্য মানসিক নির্যাতন সহ্য করতে না পেরে সে আত্মহত্যা করেছে। কলাপাড়ার আলীপুরের আব্দুল হক মুন্সীর মেয়ে লাকী আক্তারের সাথে একই উপজেলার নীলগঞ্জের আক্কেলপুর গ্রামের মোকলেছ কাজীর ছেলে ফোরকান কাজীর সাথে সাত মাস আগে বিয়ে হয়। পরিবারের অভিযোগ, বিয়ের পরই যৌতুকের জন্য তার উপর মানসিক নির্যাতন করে আসছে। গত ১৫ দিন পূর্বে লাকীকে তার বোন আলীপুরের বাসায় নিয়ে আসে কোরবানী উপলক্ষে। গত মঙ্গলবার রাতে সবাই যখন রাতের খাবার খাওয়ায় ব্যস্ত তখন লাকী তার ঘরে গিয়ে গলায় ফাঁস দেয়। এসময় ডাকাডাকি করে না পেয়ে ঘরে ঢুকে লাকীকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে কুয়াকাটা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষনা করে। খবর পেয়ে মহিপুর থানা পুলিশ হাসপাতাল থেকে তার মৃতদেহ উদ্ধার করে। মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.মনিরুজ্জামান জানান, প্রাথমিকভাবে মনে হচ্ছে পারিবারিক কলহের কারনে সে আত্মহত্যা করতে পারে। লাশের গলায় আঘাতের চিহ্ন থাকায় ময়নাতদন্তের জন্য বুধবার সকালে মরদেহ পটুয়াখালী মর্গে প্রেরন করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর তার মৃত্যুর কারন জানা যাবে। তবে যৌতুকের কারনে তাকে নির্যাতন করা হতো কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় থানায় ইউডি মামলা দায়ের করা হয়েছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১