বাংলাদেশের খবর

আপডেট : ২৮ July ২০২১

ভূঞাপুরে যমজ দুই ভাই-বোনের বিয়ে ফেসবুকে ঝড়!


টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার বাগবাড়ী গ্রামের জমজ দুই ভাইয়ের সাথে বিয়ে হলো উপজেলার নিকলা নয়াপাড়া গ্রামের যমজ দুই বোনের।

বৈশ্বিক মহামারী করোনার সময় কঠোর লকডাউনের মধ্যে অতি গোপনে বিয়ে সম্পন্ন করা হলেও ঘটনাটি গোপন রাখা যায়নি। গত ২৭ জুলাই মঙ্গলবার তাদের বিয়ের ছবি সামাজিক যোগোযোগ মাধ্যমে (ফেসবুকে) ছড়িয়ে পড়লে ভাইরাল হলে এলাকার চাঞ্চল্যের সৃষ্ট হয়। যমজদের বিয়ে দেখতে ভিড় জমায় শতশত লোক।

জানা যায়, গত ২২ জুলাই বৃহস্পতিবার উপজেলার বাগবাড়ী গ্রামের আব্দুর রশিদের যমজ দুই ছেলে আল আমিন ও আমিনুল ইসলামের সাথে একই উপজেলার নিকলা নয়াপাড়া গ্রামের বেল্লাল হোসেনের জমজ দুই মেয়ে ফাতেমা সাথী ও ফারহানা বিথীর সাথে বিয়ে সম্পন্ন হয়।

এ বিষয়ে যমজ বোনের ফুফাতো বোন জামাই মো. রবিউল ইসলাম রবি সাংবাদিকদের জানান, পারিবারিকভাবেই ঘটকের মাধ্যমে যমজ বোনের জন্য যমজ ছেলের সন্ধান পাওয়া যায়। মেয়েরাও মাস্টার্স শেষ করেছে আবার ছেলেরাও মাস্টার্স শেষ করে একটি কোম্পানিতে চাকরি করছে। কাকতালীয়ভাবে মিলে গেছে। কঠোর লকডাউনের কারণে সীমিত পরিসরে বিয়ের কাজ শেষ করা হয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১