আপডেট : ২৮ July ২০২১
দক্ষিণ কেরানীগঞ্জ তেঘরিয়া আর্মি ক্যাম্পের কাছে ঢাকা মাওয়া মহাসড়কে মটর সাইকেল ও ট্রাকের সংঘর্ষে সজীব নামে (১৯) এক মোটর সাইকেল আরোহী ঘটনাস্থলে নিহত হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ১০ টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানার পশ্চিম পাশে আর্মি ক্যাম্পের কাছে ঢাকা মাওয়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে মোটরসাইকেল আরোহীকে মৃত দেখতে পান এবং ঘাতক ট্রাক ও ট্রাক চালককে আটক করে।পুলিশ লাশ উদ্ধার করে সুরতহাল শেষে লাশ মিটফোর্ড মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। নিহত মটর সাইকেল আরোহীর নাম সজিব মিয়া (১৯) দক্ষিণ কেরানীগঞ্জ থানার তেঘরিয়া ইউনিয়নের বনোগ্রাম এলাকায় থাকেন। প্রত্যক্ষদর্শীরা জানায়, গতকাল রাতে ট্রাকটি ঢাকা মাওয়া মহাসড়ক দিয়ে পোস্তগোলা ব্রীজে ঢাকায় যাচ্ছিলো এবং মটর সাইকেল আরোহী হাসনাবাদ থেকে মহাসড়ক দিয়ে তেঘরিয়া বনগ্রাম নিজ বাসায় যাচ্ছিল। নিহত সজিব বাবা মিজানুর রহমান জানান, আমরা তেঘরিয়া বনগ্রাম এলাকায় বাড়ি করেছি সবাই পরিবার নিয়ে থাকি।গতকাল রাতে হাসনাবাদ থেকে বাসায় আসার পথে ট্রাকটি সজিবের মোটরসাইকেলকে ধাক্কা দেয়।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১