বাংলাদেশের খবর

আপডেট : ২৮ July ২০২১

মমেক হাসপাতালে ৫০টি অক্সিজেন সিলিন্ডার দিলেন মেয়র টিটু


ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা রোগীদের জরুরি চিকিৎসাসেবায় ব্যক্তিগত উদ্যোগে ৫০টি অক্সিজেন সিলিন্ডার দিয়েছেন ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র ইকরামুল হক টিটু ও তার বড় ভাই।

বুধবার দুপুরে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. ফজলুল কবীরের হাতে অক্সিজেন সিলিন্ডারগুলো হস্তান্তর করেন মেয়র টিটু ও তার সহোদয় বড় ভাই চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আমিনুল হক শামীম।

এ সময় সিটি মেয়র ইকরামুল হক টিটু বলেন, করোনা মোকাবিলায় বিশ্বের বুকে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানবতার নেত্রী হিসেবে নজির স্থাপন করেছেন। প্রধানমন্ত্রী আহ্বান জানিয়েছেন, সামর্থ্যবান মানুষ যেন সাধারণ মানুষের পাশে দাঁড়ায়। তার এ আহ্বানে সাড়া দিয়ে বহু মানুষ খাদ্য, চিকিৎসাসহ বিভিন্নভাবে এ দুর্যোগে মানুষের পাশে দাঁড়িয়েছেন।

তিনি বলেন, ইতোপূর্বে আমরা সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছি এবং ভবিষ্যতেও দাঁড়াব। অনেক দেশে করোনা রোগী বৃদ্ধি পেলে চিকিৎসা-ব্যবস্থা ভেঙে পড়েছে। আমাদের যেন এ অবস্থা না হয়, সেজন্য সবাইকে সচেষ্ট থাকতে হবে।

করোনা মোকাবিলায় সক্ষমতা বাড়াতে বিশিষ্টজনদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে ময়মনসিংহ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আমিনুল হক শামীম বলেন, যেকোনো সংকট মোকাবিলায় আমরা আপনাদের সঙ্গে আছি। ভবিষ্যতেও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের যেকোনো সহযোগিতায় আমরা থাকব।

এ সময় ময়মনসিংহ মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. চিত্তরঞ্জন দেবনাথ, বিএমএ’র সভাপতি ডা. মতিউর রহমান ভূইয়া, স্বাচিপ ময়মনসিংহের সভাপতি এইচএ গোলন্দাজ তারা প্রমুখগণ মেয়র টিটু ও আমিনুল হক শামীমকে অভিনন্দন জানিয়ে বক্তব্য রাখেন।
হাসপাতালে ৫০টি অক্সিজেন সিলিন্ডার বিতরণ শেষে মেডিকেল কলেজ প্রাঙ্গণে মসিক মেয়র ইকরামুল হক টিটু এবং চেম্বার সভাপতি আমিনুল হক শামীম করোনা রোগী ও মারা যাওয়া ব্যক্তিদের পরিবহনে মেডিকেল কলেজ ছাত্রলীগকে একটি ফ্রি অ্যাম্বুলেন্স এবং আটটি অক্সিজেন সিলিন্ডার প্রদান করেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১