আপডেট : ৩০ July ২০২১
চিরনিদ্রায় শায়িত হলেন টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হালিম এডভোকেট।করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (৩০জুলাই) সকাল সাড়ে ১০টায় ঢাকার শ্যামলী স্পেশালাইজড হাসপাতালে তিনি মারা যান।মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। পরিবার সূত্রে জানা যায়, গত (৪জুলাই) রোববার চেয়ারম্যান আব্দুল হালিম তার স্ত্রী নারগিস আক্তারসহ পুরো পরিবার করোনা আক্রান্ত হন। সে সময় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসা নেয়া শুরু করেন। এর আগে তিনি তার স্ত্রীসহ গেল ২০ ফেব্রুয়ারি ও ২০এপ্রিল ভূঞাপুর স্বাস্থ্য কমপ্লেক্স থেকে করোনার ২ডোজ টিকা গ্রহন করেন। তিনি মহান মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন।পরিবারিকভাবে তিনি আওয়ামী লীগের রাজনীতি করতেন। তিনি দীর্ঘদিন ভূঞাপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ছিলেন। আওয়ামী লীগের মনোনয়নে তিনি পরপর দুইবার উপজেলা চেয়ারম্যান নির্বাচিতহন।মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। তার মৃত্যুর সংবাদে এলাকায় শোকের ছায়া নেমে আসে। আজ বাদ আসর ভূঞাপুর সরকারি পাইলট উচ্চবিদ্যালয় মাঠ ও বাদমাগরিব তার নিজ গ্রাম সাফলকুড়ায় দ্বিতীয় জানাযা শেষে দাফন করা হয়।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১