বাংলাদেশের খবর

আপডেট : ০১ August ২০২১

১০০ টাকার প্রাইজবন্ডের ড্র আজ


একশ টাকা মূল্যমানের বাংলাদেশ প্রাইজবন্ডের ১০৪তম ড্র আজ রোববার বেলা ১১টায় অনুষ্ঠিত হবে।

প্রাইজবন্ডের প্রতি সিরিজে প্রতি ‘ড্র’তে ছয় লাখ টাকার একটি, তিন লাখ পঁচিশ হাজার টাকার একটি, এক লাখ টাকার দুটি, পঞ্চাশ হাজার টাকার দুটি এবং দশ হাজার টাকার ৪০টিসহ মোট ৪৬টি পুরস্কার রয়েছে।

জাতীয় সঞ্চয় অধিদফতর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। সেখানে আরো জানানো হয়েছে, আগামীকাল জাতীয় দৈনিক পত্রিকায় ড্রয়ের ফলাফল প্রকাশিত হবে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১