বাংলাদেশের খবর

আপডেট : ০২ August ২০২১

মডেল পিয়াসা আটক


ফারিয়া মাহবুব পিয়াসাসহ দুই মডেলের বাসায় অভিযান শুরু করেছে ঢাকা মহানগর পুলিশের সাইবার ক্রাইম বিভাগ।

গতকাল রোববার রাত ১০টার দিকে পিয়াসার বারিধারার বাসায় অভিযান শুরু হয়। এসময় তাকে আটক করা হয়েছে বলেও পুলিশের একটি সূত্র জানায়।

পুলিশ জানায়, ব্ল্যাকমেইল করে অর্থ আদায়ের অভিযোগে পিয়াসাকে আটক করা হয়েছে।

বিভিন্ন সময়ে নানা ঘটনায় আলোচনায় আসেন পিয়াসা। ২০১৭ সালে মে মাসে বনানীর রেইনট্রি হোটেলে দুই বিশ্ববিদ্যালয় ছাত্রী ধর্ষণের শিকার হয়েছিলেন। ওই ঘটনায় তার নাম সামনে আসে। পুলিশের একটি দায়িত্বশীল সূত্র এই তথ্য জানান। সর্বশেষ গুলশানের অভিজাত ফ্ল্যাট থেকে মোসারাত জাহান মুনিয়া নামের এক তরুণীর লাশ উদ্ধারে পর যে মামলা হয়েছিল তাতেও পিয়াসার নাম ছিল।

জানা গেছে, আপন জুয়েলার্সের কর্ণধার দিলদার আহমেদের ছেলে সাফাত আহমেদের সাবেক স্ত্রী পিয়াসা। রেইনট্রি হোটেলে ধর্ষণের ওই ঘটনার কিছু দিন আগেই সাফাতের সঙ্গে তার ডিভোর্স হয়েছিল।

ডিবি’র যুগ্ম কমিশনার হারুন অর রশীদ বলেন, মডেল পিয়াসার বাসায় মদ ও ইয়াবা পাওয়া গেছে। তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তার বিরুদ্ধে কী ধরনের অভিযোগ রয়েছে, সেগুলো পরে বিস্তারিত জানানো হবে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১