বাংলাদেশের খবর

আপডেট : ০৩ August ২০২১

মানিকগঞ্জে র‌্যাবের হাতে ২ মাদক ব্যবসায়ী আটক


মানিকগঞ্জ সদর উপজেলার পুটাইল এলাকা থেকে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৪।

সোমবার (২ আগস্ট) দিবাগত রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার পুটাইল এলাকায় অভিযান চালিয়ে ৭.৫০ গ্রাম হেরোইন সহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

আটককৃত মাদক ব্যবসায়ীরা হলেন- পুটাইল ইউনিয়নের মৃত ওয়াজেদ আলীর ছেলে মোঃ সাইফুল ইসলাম (৪০), একই এলাকার মৃত জবেদ আলীর ছেলে মোঃ সৌরভ আহমেদ (২৫)।

র‌্যাব-৪ এর মানিকগঞ্জ অঞ্চলের কোম্পানী কমান্ডার লে: কমান্ডার আরিফ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এদের দুজনকে আটক করা হয়। ঘটনাস্থল থেকে হেরোইন মাপার কাজে ব্যবহৃত একটি ডিজিটাল ওয়েট মেশিন, দুইটি মোবাইল ফোন ও নগদ ৪১০৭০ টাকা উদ্ধার করা হয়। এর দীর্ঘদিন যাবৎ হেরোইন সেবন ও ব্যবসার সাথে জড়িত। এদের বিরুদ্ধে মানিকগঞ্জ সদর থানায় মাদকদ্রব্য আইনে মামলা রুজু করা হয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১