বাংলাদেশের খবর

আপডেট : ০৩ August ২০২১

কেরানীগঞ্জে জমি নিয়ে বিরোধ, চাচার উপর ভাতিজার হামলা


ঢাকার কেরানীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে চাচা রাব্বি হাসানের উপর হামলা চালিয়েছে ভাতিজা সাইদুল ইসলাম ড্যানি। গত সোমবার দুপুরে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন আগানগর ছোট মসজিদ রোড এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় আজ মঙ্গলবার বিকেলে রাব্বির মা মর্জিনা আক্তার বাদী হয়ে থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

আহত রাব্বির মা মর্জিনা বেগম জানান, ড্যানি দীর্ঘদিন যাবৎ আমাদের জায়গা দখলের চেষ্টা করেছিলো। তার অত্যাচারে টিকতে না পেরে বাধ্য হয়ে আমরা আমাদের জমিটি বিক্রি করে দেই। পরে ড্যানি আমার ছেলে রাব্বির কাছে জমি বিক্রির টাকা থেকে ৫ লাখ টাকা দাবী করে। সেই টাকা না দেয়ায় একা পেয়ে রাস্তায় আমার ছেলেকে মারধর করে। পরে আমার সে আমার ছেলেকে লোক মারফত হত্যার হুমকি দেয়। পরে আমি থানায় জিডি করি।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার উপ পরিদর্শক আব্দুল কুদ্দুছ বলেন, এঘটনায় একটি সাধারণ ডায়েরি হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১