বাংলাদেশের খবর

আপডেট : ০৩ August ২০২১

টাঙ্গাইলে পানিতে ডুবে দুই চাচাতো ভাইয়ের মৃত্যু


বাড়ির পাশে খেলতে গিয়ে পুকুরের পানিতে পড়ে দুই চাচাতো ভাইয়ের মৃত্যু হয়েছে। মঙ্গলবার  সকাল সাড়ে ১১টার দিকে টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার সহবতপুর ইউনিয়নের চরডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত দুই ভাই হচ্ছে, চরডাঙ্গা গ্রামের রাসেল মিয়ার ছেলে রহমান (৭) ও রাসেলের ভাই জাহিদ মিয়ার ছেলে তালহাজ (৭)। আপন দুই ভাই রাসেল ও জাহিদের স্ত্রীরাও আপন দুই বোন।

জানা যায়, দুই চাচাতো ভাই রহমান ও তালহাজ এবং পাশের বাড়ির রবিউলের ছেলে রাফি (৬) মঙ্গলবার সাড়ে ১১টার দিকে বাড়ির পাশে খেলা করতে যায়। খেলার সময় সকলের অগোচরে রহমান ও তালহাজ পার্শ¦বর্তী পুকুরের পানিতে পড়ে যায়। তখন রাফি দৌঁড়ে এসে রহমান ও তালহাজের বাড়িতে খবর দিলে পরিবারের লোকজন তাদেরকে উদ্ধার করতে যায়।

এ সময় একই এলাকার কবির, শওকত, সাগর ও জহিরুল সহ অনেকেই পুকুরের পানিতে নেমে তাদেরকে খোঁজাখুজি করে। পরে তাদেরকে উদ্ধার করে দ্রুত  নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা.প্রিয়া মন্ডল দু'জনকেই  মৃত ঘোষণা করেন। দুই চাচাতো ভাইয়ের এ মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১