আপডেট : ০৩ August ২০২১
নরসিংদীর মাধবদীতে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃ জেলা ডাকাত দলের দেশীয় অস্ত্র ও ককটেলসহ ৪ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার গভীররাতে মাধবদী থানার বধুয়াদী গ্রামের খালপাড়ে পুরনো কবরস্থানে ডাকাতির প্রস্তুতির সময় তাদের আটক করা হয়। আজ মঙ্গলবার দুপুরে মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। গ্রেপ্তারকৃতরা হলো, মাধবদীর বিরিকান্দী গ্রামের আ: মতিনের ছেলে ডাকাত সর্দার ইব্রাহিম (৩৫), নারায়নগঞ্জ জেলার আড়াইহাজারের পাঁচবাড়িয়া কালুমিয়ার ছেলে রনি ওরফে ওয়াহেদ (৪০), ব্রাক্ষণ ডৌকাদী গ্রামের আব্দুল বাতেনের ছেলে আনোয়ার হোসেন (৪০), চাঁনগাও উত্তরপাড়া গ্রামের আতাউর রহমানের ছেলে আল আমিন (২৪)। মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দুজ্জামান জানায়, সোমবার গভীর রাতে মাধবদী থানার বধুয়াদী গ্রামের খালপাড়ে পুরনো কবরস্থানে ডাকাতির প্রস্তুতি কালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত দলের সরদার ও একাধিক মামলার ওয়ারেন্টভূক্ত আসামি ইব্রাহিমসহ মো. রনি ওয়াহেদ, আনোয়ার হোসেন ও আল-আমিনকে গ্রেপ্তার করা হয়। তিনি আরও জানান, পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও কয়েক জন পালিয়ে যায়। তাদের সঙ্গে থাকা একটি প্লাস্টিকের ব্যাগে ৫টি ককটেল ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে একাধিক ডাকাতি মামলা সহ বেশ কয়েকটি মামলা রয়েছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১