বাংলাদেশের খবর

আপডেট : ০৩ August ২০২১

মৌলভীবাজারে হতদরিদ্র মানুষের মাঝে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ


করোনাভাইরাস মহামারীতে ক্ষতিগ্রস্ত মৌলভীবাজার জেলার গণপরিবহন শ্রমিক, মৎস্যজীবী, ঋষি সম্প্রদায়সহ বিভিন্ন শ্রেণি-পেশার হতদরিদ্র মানুষের মাঝে 'মাননীয় প্রধানমন্ত্রীর উপহার' হিসেবে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। 

জেলা প্রশাসন, মৌলভীবাজার এর উদ্যোগে করোনা মহামারীতে ক্ষতিগ্রস্ত ও কর্মহীন মানুষের মাঝে 'মাননীয় প্রধানমন্ত্রীর উপহার' হিসেবে ত্রাণ সামগ্রী বিতরণ কার্যক্রমের অংশ হিসেবে আজ ৫০০ জন ক্ষতিগ্রস্ত ব্যক্তির মাঝে উপহার সামগ্রী বিতরণ করেন জেলা প্রশাসক, মৌলভীবাজার মীর নাহিদ আহসান।

উপকারভোগী হিসেবে ছিলেন মৌলভীবাজার জেলার করোনায় ক্ষতিগ্রস্ত গণপরিবহন শ্রমিক, মৎস্যজীবী, ঋষি সম্প্রদায়সহ বিভিন্ন শ্রেণি-পেশার হতদরিদ্র মানুষ। 

ত্রাণসামগ্রী বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন মৌলভীবাজার পৌরসভার মেয়র  মোঃ ফজলুর রহমান, মৌলভীবাজার জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক ও আইসিটি) তানিয়া সুলতানা, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব ও শিক্ষা)  মোঃ মেহেদী হাসান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট  রুমানা ইয়াসমিনসহ মৌলভীবাজার জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।

 

 

উপহার সামগ্রীর মধ্যে ছিল  ১০ কেজি পরিমাণ চাল এবং ৫০০ টাকা সমমূল্যের ডাল, পেঁয়াজ, আলুসহ বিভিন্ন খাদ্যসামগ্রী।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১