বাংলাদেশের খবর

আপডেট : ০৪ August ২০২১

শোক দিবসের ড্রপডাউন ব্যানার স্থাপন সংক্রান্ত বিশেষ স্ক্রল বার্তা প্রচারের অনুরোধ


জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং ১৫ আগস্টে শহীদদের প্রতি সম্মান জানাতে দেশের সকল সরকারি, আধাসরকারি, স্বায়ত্বশাসিত, স্থানীয় সরকার, শিক্ষা ও বেসরকারি প্রতিষ্ঠানের ভবনে আগস্ট মাসজুড়ে ড্রপডাউন ব্যানার টানানোর নির্দেশ দিয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্‌যাপন জাতীয় কমিটি। এ বিষয়ে ইতোমধ্যে সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয়/ বিভাগ/ দপ্তর/ সংস্থা/ প্রতিষ্ঠানে চিঠি দেওয়া হয়েছে। 

ওই ড্রপডাউন ব্যানারের ব্যবহার এবং ব্যানারের নমুনা ডিজাইন ব্যাপক প্রচারের লক্ষ্যে টেলিভিশন চ্যানেল ও অনলাইন মিডিয়ায় নিম্নবর্ণিত স্ক্রল বার্তা প্রচার করা প্রয়োজন-

স্ক্রল বার্তা:  “জাতীয় শোক দিবস উপলক্ষ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ই আগস্টের সকল শহিদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের উদ্দেশ্যে আগস্ট মাসজুড়ে সরকারি, আধাসরকারি, স্বায়ত্বশাসিত, স্থানীয় সরকার, শিক্ষা ও বেসরকারি প্রতিষ্ঠানের ভবনে ড্রপডাউন ব্যানার স্থাপন করা হয়েছে। ড্রপডাউন ব্যানার স্থাপনের জন্য ড্রপডাউন ব্যানারের নমুনা ডিজাইন https://mujib100.gov.bd/pages/ resources/logo-manual.html লিংকে পাওয়া যাবে।

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১