আপডেট : ০৪ August ২০২১
আওয়ামী লীগের নাম ভাঙিয়ে গড়ে তোলা ভুঁইফোড় সংগঠন ‘বাংলাদেশ জননেত্রী শেখ হাসিনা পরিষদ’র প্রতিষ্ঠাতা সভাপতি মনির খান ওরফে দর্জি মনিরের বিরুদ্ধে জিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। মঙ্গলবার রাজধানীর কামরাঙ্গীরচর থানায় ইসমাইল হোসেন নামের এক ব্যক্তি বাদী হয়ে মামলাটি করেন। আজ বুধবার সকালে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা (উত্তর) শাখার যুগ্ম-কমিশনার হারুন-অর-রশীদ বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, দর্জি মনিরের বিরুদ্ধে নানা অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাও হয়েছে। তাকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদও করছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। মামলায় মনির খানের বিরুদ্ধে অভিযোগ করা হয়, তিনি একেক সময় একেক রাজনৈতিক পদবি ব্যবহার করেন। নিজেকে বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দাবি করেন। দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ছবির সঙ্গে নিজের ছবি এডিট করে বসিয়েছেন তিনি। মামলায় অভিযোগ আরও বলা হয়, মনিরের সহযোগীরা ঢাকা মহানগর ও বিভিন্ন জেলা-উপজেলায় কমিটি দেয়ার নাম করে অনেকের কাছ থেকে টাকাও নিচ্ছেন। গত ৩০ জুলাই মনির খান মামলার বাদী ইসমাইল হোসেনের কাছে দুই লাখ টাকা চাঁদাও দাবি করেন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১