বাংলাদেশের খবর

আপডেট : ০৪ August ২০২১

চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে প্রাণ গেল ১৫ বরযাত্রীর


চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বজ্রপাতে ১৫ বরযাত্রীর মৃত্যু হয়েছে। আজ বুধবার দুপুর ১২টার দিকে উপজেলার চরপাঁকা ইউনিয়নে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, নৌকায় করে বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে বজ্রপাতে তাদের মৃত্যু হয়।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ হোসেন জানান, মৃত ১৫ জনই চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নের বাসিন্দা।

তবে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আরিফুল ইসলাম জানান, বজ্রপাতে ১৬ জনের মৃত্যু হয়েছে।

স্থানীয়রা জানান, বরযাত্রী নিয়ে যাওয়ার সময় বৃষ্টি নামলে উপজেলার পাকা ইউনিয়নের দক্ষিণ পাকার দুড়াউড়ি ঘাট এলাকার একটি টিনের ঘরে তারা আশ্রয় নেয়। এ সময় বজ্রপাতে তাদের মৃত্যু হয়।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১