বাংলাদেশের খবর

আপডেট : ০৪ August ২০২১

দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপের ধাক্কা, চালক নিহত


গোপালগঞ্জের কাশিয়ানীতে পিকআপ ও ট্রাকের সংঘর্ষে সজল খন্দকার (৩৫) নামে পিকআপ চালক নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরো পাঁচ জন।

বুধবার সকাল সাড়ে ৪টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার ধূসর সেতুর কাছে এ দুর্ঘটনা ঘটে।

ভাঙ্গা হাইওয়ে থানার পরিদর্শক আবু নাঈম মোফাজ্জেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নিহত পিকআপ চালক সজল খন্দকার বাগেরহাট জেলার চিতলমারী উপজেলার শিবপুর প্রামের ফজর আলী খন্দকারের ছেলে।
ভাঙ্গা হাইওয়ে থানার পরিদর্শক আবু নাঈম মোফাজ্জেল হক জানান, কাশিয়ানী উপজেলার ধূসর সেতুর কাছে ঢাকা-খুলনা মহাসড়কের উপর একটি ট্রাক দাঁড়িয়ে ছিল। এসময় ঢাকা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী একটি পিকআপের চালক নিয়ন্ত্রন হারিয়ে ট্রাকের পিছন দিক থেকে সজোরে ধাক্কা মারে। এতে ঘটনাস্থলে পিকআপ চালক সজল নিহত হয় ও ৫ পিকআপের যাত্রী আহত হন।

হতাহতদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিস্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয়। পরে পরিবারের আবেদনের প্রক্ষিতে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১