আপডেট : ০৫ August ২০২১
উৎপাদন, আমদানি ও ব্যবহার নিষিদ্ধ পলিথিন তৈরির কারখানা ও দোকানে অভিযান চালিয়ে জরিমানা আদায় এবং কারখানা সিলগালা করেছে লালমনিরহাট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার দিনভর পৌরসভার সাঁকোয়া এলাকা, শহরের পুরার বাজার ও কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন বিডিআর রোডে এ অভিযান পরিচালিত হয়। জানা গেছে, প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে দীর্ঘদিন থেকে শহরের পুরার বাজার এলাকার ব্যবসায়ী আব্দুস সালাম প্রথমে তার বাড়ি জেলার আদিতমারী উপজেলার বিশবাড়ী এলাকায় উৎপাদন, আমদানি ও ব্যবহার নিষিদ্ধ পলিথিন তৈরির কারখানা স্থাপন করে। সেখানে রাতে তৈরি করা হতো পলিথিন। এ খবর প্রশাসন জেনে যাওয়ায় তড়িঘড়ি করে সেখান থেকে কারখানা সরিয়ে লালমনিরহাট পৌরসভার সাঁকোয়া এলাকায় স্থাপন করে। এতে সহযোগীতা করে সরকার দলীয় স্থানীয় কতিপয় সুবিধাভোগী নেতা। তাদের ছত্রছায়ায় ব্যবসায়ী আব্দুস সালাম শুরু করে পলিথিন তৈরীর কাজ। পরে বিভিন্ন পত্র-পত্রিকায় নিষিদ্ধ পলিথিন তৈরীর খবর প্রকাশ হলে জেলা প্রশাসন ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট টিএম রাহসিন কবীরের পরিচালনায় ভ্রাম্যমান আদালত ওইদিন দুপুরে পৌরসভার সাঁকোয়া এলাকায় স্থাপিত নিষিদ্ধ পলিথিন তৈরির কারখানায় অভিযান চালিয়ে মালিক আব্দুস সালামের নামে মামলা দিয়ে কারখানা সিলগালা করে দেন। একই দিন বিকালে শহরের পুরার বাজার ও কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন বিডিআর রোডেও অভিযান পরিচালিত হয়। বিডিআর রোডের নিষিদ্ধ পলিথিন ব্যবসায়ী মফিজুল ইসলামকে ডেকে এনে দোকান খুলে দুই ভ্যান পলিথিন জব্দ করেন। এসময় দোকান মালিককে জরিমানাও করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১