বাংলাদেশের খবর

আপডেট : ০৫ August ২০২১

দুই বন্ধু নিয়ে কিশোরীকে ধর্ষণের অভিযোগ পুলিশ সোর্সের বিরুদ্ধে


গাজীপুরের কালীগঞ্জে দুই বন্ধুকে নিয়ে স্থানীয় এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে ইয়াছিন (৪০) নামের পুলিশের সোর্সের বিরুদ্ধে। এ ঘটনায় বৃহস্পতিবার দুপুরে ভূক্তভোগী ওই কিশোরী পুলিশের সোর্সকে প্রধান অভিযুক্ত করে তার দুই বন্ধুসহ ৩ জনের নামে থানায় একটি ধর্ষণ মামলার দায়ের করেছেন। ঘটনার পর অভিযুক্তরা সবাই পলাতক।

বৃহস্পতিবার বিকেলে ধর্ষণ ও মামালার বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার ইন্সপেক্টর (অপারেশন) মোজাম্মেল হক।

ধর্ষণ মামলার প্রধান অভিযুক্ত ইয়াছিন কালীগঞ্জ পৌর এলাকার দড়িসোম গ্রামের মৃত চান্দু মিয়ার ছেলে। তার দুই সহযোগী বন্ধুরা হলো একই গ্রামের ফিরোজের ছেলে রাজু (২০) এবং একই এলাকার বালীগাঁও গ্রামের আজু (৪০)।

মামলার অভিযোগের বরাত দিয়ে ইন্সপেক্টর মোজাম্মেল হক জানান, বুধবার (০৪ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ওই কিশোরী কালীগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় হালিম খেতে যায়। লকডাউনের কারণে হালিমের দোকান বন্ধ থাকার কারণে ওই কিশোরী স্থানীয় পুরাতন ব্যাংকের মোড়ে চটপটি খেতে রিকশায় উঠে বসে। এ সময় কিছু দূরে যাওয়ার পরে ইয়াসিন লাফ দিয়ে রিকশায় উঠে এবং তাকে বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে কালীগঞ্জ খেয়াঘাট সংলগ্ন সরকারী খাদ্য গুদামের সামনে নিয়ে বসিয়ে রাখে। পরে রাত সাড়ে ১২টার দিকে তারা অভিযুক্ত আজুর পাহাড়ায় ইয়াসিন ও রাজু মিলে জোড়পূর্বক ওই কিশোরীকে সংঘবদ্ধভাবে ধর্ষণ করে। এ সময় ওই কিশোরীর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে অভিযুক্তরা পালিয়ে যায়।

মোজাম্মেল হক আরো জানান, এ ঘটনায় ওই কিশোরী বাদি হয়ে কালীগঞ্জ থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন। অভিযুক্তরা পলাতক থাকলেও তাদের গ্রেপ্তারের ব্যাপারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। তবে পুলিশের সোর্স বা যেই হউক না কেন তাকে গ্রেপ্তারের পর আইনের আওতায় আনা হবে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১