বাংলাদেশের খবর

আপডেট : ০৫ August ২০২১

চার দিনের রিমান্ডে পরীমণি


ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা পরীমণিকে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলায় ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ বৃহস্পতিবার ৮টা ২৮ মিনিটে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে তাকে হাজির করা হয়।

বনানী থানার মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলায় পরীমণিকে ৭ দিনের রিমান্ডে নিতে আবেদন করে মামলার তদন্ত কর্মকর্তা বনানী থানার পরিদর্শক (তদন্ত) শেখ সোহেল রানা।

এরপর শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম মামুনুর রশীদ আসামি পরীমণির ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

বৃহস্পতিবার বিকেলে বনানী থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে পরীমণি ও তার সহযোগী আশরাফুল ইসলাম দীপুর বিরুদ্ধে মামলা করে র‍্যাব।

এর আগে বুধবার (৪ আগস্ট) রাজধানীর বনানী থেকে মাদকসহ ঢাকাই চলচ্চিত্রের নায়িকা পরীমণিকে আটক করে র‌্যাব।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১