বাংলাদেশের খবর

আপডেট : ০৬ August ২০২১

গৌরনদীতে ২৪ টিকা কেন্দ্র প্রস্তুত


মহামারী করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে বরিশালের গৌরনদীতে শতভাগ করোনার টিকা নিশ্চিত করার লক্ষ্যে ২৪টি কেন্দ্রে ৭২টি বুথ প্রস্তুত করা হয়েছে। আজ শনিবার এসব কেন্দ্রে পরিক্ষামূলক ও আগামী ১৪ আগস্ট থেকে গণ টিকা দেওয়া হবে।

শুক্রবার সকালে উপজেলা করোনাভাইরাস ভ্যাকসিন প্রদান ব্যবস্থাপনা কমিটির আহবায়ক ও উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাস বার্থী তারা মাধ্যমিক বিদ্যায়লয়, টরকী বন্দর ভিক্টোরিয়া মাধ্যমিক বিদ্যায়ল কেন্দ্রসহ বিভিন্ন টিকাকেন্দ্র পরিদর্শন করেন।

এ সময় মডেল গৌরনদী থানার ওসি মোঃ আফজাল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এইচ এম জয়নাল আবেদীন, বরিশাল জেলা পরিষদের সদস্য এইচ এম রাজু আহম্মেদ হারুনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১