আপডেট : ০৭ August ২০২১
পরীমনির অনৈতিক সিন্ডিকেটে আরো চাঞ্চল্যকর তথ্য পেয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। রিমান্ডের প্রথম দিনের জিজ্ঞাসাবাদে সিন্ডিকেটের অপর সদস্যদের নাম প্রকাশ করেছেন পরীমনি। আর এ তালিকা ধরে বড়সড় অভিযানে যাচ্ছে পুলিশ। এছাড়া গত এপ্রিলে পরীমনির দুবাই যাওয়ার রহস্যও ফাঁস হয়ে গেছে। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সূত্র বলছে, বনানী থানায় দায়ের করা মামলাগুলো গোয়েন্দা পুলিশ দায়িত্ব পায়। দায়িত্ব পাওয়ার পরপরই গত বৃহস্পতিবার রাতেই মামলা তদন্ত বুঝে নিয়ে পরীমনিকে জিজ্ঞাসাবাদ করা হয়। আর এ জিজ্ঞাসাবাদেই সিন্ডিকেটের সদস্যদের নাম প্রকাশ করে দেন। ডিবির যুগ্ম-কমিশনার হারুন অর রশিদ, নায়িকা পরীমণির অন্যতম সহযোগী জিমিকে শিগগিরই গ্রেপ্তার করা হবে বলে জানান। তিনি বলেন, পরীমণি যেসব অবৈধ কাজ ও ব্যবসা করত, সেগুলো কাদেরকে নিয়ে করত, কাদের সহযোগিতায় করত, কারা তার নেপথ্যে রয়েছে, আমরা তাদের নাম পেয়েছি। তার বক্তব্য নোট করেছি। যারাই তার সঙ্গে জড়িত ছিল তাদেরই গ্রেপ্তার করা হবে। তিনি আরো বলেন, যারা মাদক ব্যবসা করে কোটি কোটি টাকার মালিক হয়েছে, তারা এবং তাদের সন্তানরাই খারাপ কাজে লিপ্ত। যারা এই কাজে জড়িত তাদের বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে। প্রযোজক নজরুল ইসলাম রাজের বিষয়ে তিনি বলেন, রাজ একজন লেখাপড়া না জানা মানুষ। সে ছোট্ট একটা চাকরি করত। বিভিন্ন মডেলকে নিয়ে সে ঘরোয়া পার্টি করত। উচ্চবিত্তদের মডেল সাপ্লাই দিত। তার কাছ থেকেও আমরা তথ্য পেয়েছি। সবাইকেই আইনের আওতায় আনা হবে। পরীমনির দুবাই যাওয়ার তথ্য ফাঁস : পরীমণিকে সাভারের বোট ক্লাবে নিয়ে যাওয়া সেই তুহিন সিদ্দিকী অমির সঙ্গে গত এপ্রিলে দুবাই যান চিত্রনায়িকা পরীমণি। সেখানে ব্লু ওয়াটার আইল্যান্ড নামে একটি কৃত্রিম দ্বীপে অমির ফ্ল্যাটে থাকেন ১৭ দিন। সেখানেই দুজনের সখ্যতা গাঢ় হয়। দেশে ফিরে অমি পরীমণিকে সাভারের বোট ক্লাবে নিয়ে গিয়েছিলেন। পরবর্তীতে পরীমণির শ্লীলতাহানির চেষ্টার মামলার আসামিও হন। সূত্র জানায়, মডেলিং ও সিনেমায় অভিনয় করার পাশাপাশি পরীমণি বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করে সেখানে ব্যবসায়ীদের দাওয়াত দিয়ে টাকা নিতেন। এছাড়া ব্যবসায়ীদের সঙ্গে দেশে-বিদেশে ঘুরতেন। পরবর্তীতে টাকা নিয়ে তাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করতেন। দায়িত্বশীল সূত্র জানায়, শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে পরীমণির করা মামলায় গ্রেপ্তার তার ‘বন্ধু’ অমির ফ্ল্যাট রয়েছে দুবাইয়ের ব্লু ওয়াটার আইল্যান্ড নামে একটি কৃত্রিম দ্বীপে। দ্বীপটি দুবাইয়ের সবচেয়ে দামি জায়গা। সাধারণত সেখানে কোনো বাংলাদেশি ফ্ল্যাট কেনেন না। সেখানে ৪৫ লাখ ইউএই দিরহাম (বাংলাদেশি টাকায় প্রায় ১১ কোটি টাকা) দিয়ে ফ্ল্যাট কিনেছিলেন অমি। পরীমণি ২০২১ সালের এপ্রিলে দুবাই গিয়েছিলেন। তার দুবাই যাওয়ার বিমান টিকিট এবং ঘুরাফেরার সব খরচ বহন করেন অমি। সেখানে ১৭ দিন ছিলেন পরীমণি। রাতে অমির ফ্ল্যাটেই থেকেছেন। সূত্র জানায়, অমির সঙ্গে ঘুরাঘুরি ও সময় কাটাতে দুবাই যান পরীমণি। দুবাইয়ে ১৭ দিন থাকার জন্যে পরীমণিকে অমি দিয়েছিলেন নগদ ১৫ লাখ টাকা। এছাড়া অমি পরীমণিকে দেশে ফিরে বেশ কয়েকজন ব্যবসায়ীর সঙ্গে পরিচয় করিয়ে দেবেন বলেও প্রতিশ্রুতি দিয়েছিলেন। তবে দেশে ফেরার কিছুদিন পরই বোট ক্লাবের ঘটনায় অমি কারাগারে যান। পরীমণিকে দুবাই নেওয়ার কারণ হিসেবে সূত্র জানায়, অমি মানবপাচার ব্যবসা করেন। বাংলাদেশ থেকে উঠতি বয়সী মডেলদের পাচার করে দুবাই নেন। সেখানকার বার-রেস্টুরেন্ট এবং নাইটক্লাবে নারী সরবরাহ করেন। পরীমণির দুবাই ভ্রমণ ও ছবি দেখে অনেক উঠতি মডেল এভাবে দুবাই যেতে আগ্রহ দেখাবে এবং পরীসহ অন্যান্য মেয়েদের ব্যবসায়ীদের সঙ্গে দেখা করিয়েও আলাদা কমিশন পাওয়ার কথা ছিল অমির। দায়িত্বশীল সূত্র আরো জানায়, দুবাইয়ে সেই ফ্ল্যাটে বাংলাদেশে বেশ কয়েকজন চিত্রনায়িকা ও মডেলকে নিয়েছেন অমি। এছাড়া বাংলাদেশ থেকে দুবাইয়ে পাচার করা মেয়েদের ওই ফ্ল্যাটেই রাখেন তিনি। তবে সেখানে সবচেয়ে বেশি থেকেছেন এনটিভির রিয়েলিটি শো মার্কস অলরাউন্ডার চ্যাম্পিয়ন মডেল রথী। দুবাইয়ে রথী নিজেকে অমির স্ত্রী পরিচয় দেন। এছাড়া এই চক্রের সঙ্গে যুক্ত আরেক মডেল হচ্ছেন শিরিন শিলা। শিরিন শিলা ক্যাসিনোকাণ্ডে গ্রেপ্তার ইসমাঈল চৌধুরী সম্রাটের সহযোগী আরমানের গার্লফ্রেন্ড ছিলেন। আরমান জেলে যাওয়ার পর শিরিন সবসময় নিজেকে বাংলাদেশ পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তার বান্ধবী হিসেবে পরিচয় দেন। এই দুজন মূলত মাসিক ভিত্তিতে বড় বড় ব্যবসায়ী ও স্বনামধন্য ব্যক্তিদের সঙ্গে লিভ টুগেদার করেন। এজন্য তারা ‘মডেল’ পরিচয় ব্যবহার করেন। শিরিন শিলা অমির টাকায় মিরপুরে একটি ফ্ল্যাটও কিনেছেন। এ ছাড়া এই চক্রে নতুন অভিনেত্রী সোহানা সাবার যুক্ত থাকার কথাও শোনা গেছে। অমির সঙ্গে এসব উঠতি মডেলদের পরিচয় করিয়ে দেন মিডিয়ার একজন পরিচিত ছেলে মডেল। তিনি নর্থ সাউথ ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছেন। ১৩ জুন রাতে ফেসবুক পোস্টে পরীমণি অভিযোগ করেন, গত ৯ জুন (বুধবার) উত্তরার বোট ক্লাবে তাকে ধর্ষণ ও হত্যার চেষ্টা চালান ব্যবসায়ী নাসির ইউ মাহমুদ ও তার সহযোগীরা। এ ঘটনায় তিনি সাভার থানায় ৬ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। এই মামলায় ‘বন্ধু’ অমির নামও আসামির তালিকায় দেন পরীমণি। পরীমণিকে শ্লীলতাহানির চেষ্টার সহযোগী, মাদক ও মানবপাচারের মামলায় অমি বর্তমানে কারাগারে রয়েছেন। প্রসঙ্গত, গত বুধবার (৪ আগস্ট) সন্ধ্যায় বনানীর বাসায় অভিযান চালিয়ে পরীমণিকে আটক করা হয়। এসময় তার বাসা থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয় বলে জানায় র্যাব। পরদিন বৃহস্পতিবার এক প্রেসব্রিফিংয়ে র্যাব জানায়, পরীমণির বাসায় একটা মিনি বার ছিল। তার বাসায় নিয়মিত পার্টি হতো। সেই পার্টিতে মদসহ সব ধরনের মাদক সাপ্লাই দিতো নজরুল ইসলাম রাজ। রাজের নেতৃত্বে একটা সিন্ডিকেট ছিল, যাদের কাজই হলো উঠতি বয়সী তরুণীদের দিয়ে নানারকম অপকর্ম করানো। পরীমণিকে আটকের আগেরদিন মঙ্গলবার মিশু ও জিসান নামে দুজনকে গ্রেপ্তারের পর তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে পরীমণি ও রাজের বাসায় অভিযান চালানো হয়। পরীমণি ও রাজসহ গ্রেপ্তার চারজনের বিরুদ্ধে বনানী থানায় মাদকের দুটি মামলা দায়ের করা হয়। মামলা দুটিতে চার আসামি ৪ দিন করে রিমান্ডে রয়েছেন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১