আপডেট : ০৭ August ২০২১
গোপালগঞ্জে আজ শনিবার সকাল ৯টা থেকে ৭৮টি কেন্দ্রে এক যোগে শুরু হয়েছে করোনা টিকাদান কার্মসূচী। সিভিল সার্জন অফিস জানিয়েছে, জেলার ৫ উপজেলার ৬৭ টি ইউনিয়ন ও ৪টি পৌরসভায় ৭৮টি কেন্দ্রে ১ লাখ ২০ হাজার মানুষকে ২৫ ঊর্ধ্ব মানুষকে করোনা টিকা দেয়া হচ্ছে। আগামী ১২ আগস্ট পযর্ন্ত চলবে এ টিকাদান কর্মসূচি। সকাল থেকেই টিকা নেয়ার জন্য কেন্দ্রগুলো ভীড় করে সাধারণ মানুষ। তবে পুরুষদের থেকেও নারীদের উপস্থিত ছিল চোখে পড়ার মত। টিকাদান সফল করতে টিকাদানকারী, স্বেচ্ছাসেবক ও অন্যান্যদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। ব্যাপক প্রচারণার জন্য মাইকিং করা ছাড়াও মসজিদে মসজিদে শুক্রবার জানিয়ে দেয়া হয়েছে। সদর উপজেলার করপাড়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাফিজুর রহমান, বৌলতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুকান্ত বিশ্বাস বলেন, সাধারণ মানুষের টিকা আওতায় আনার জন্য মাইকিং করা হচ্ছে। সকাল থেকেই সাধারণ মানুষ টিকা কেন্দ্রে হাজির হচ্ছে। কেউ যাতে টিকাবিহীন না থাকে তার জন্য কাজ করা হচ্ছে। মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রবিউল আলম শিকদার জানিয়েছেন টিকা দান কেন্দ্রে দলীয় নেতাকর্মীদের সেচ্ছাসেবক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার জোবায়ের রহমান রাশেদ জানান, সকল থেকে তিনি গোবিন্দপুর, মহারাজপুর, বাটিকামারি, এবং মুকসুদপুর পৌরএলাকার বিভিন্ন টিকাদান কেন্দ্র ঘুরেছেন। সেখানে টিকা গ্রহণের জন্য স্থানীয়বাসিন্দা দীর্ঘ লাইনে অপেক্ষা করছে। টিকা গ্রহণের জন্য সকল বয়সের নারীদের উপস্থিতি লক্ষ্য করার মত । সিভিল সার্জন ডাঃ সুজাত আহমেদ জানান, জেলার ২৫ বছরের ঊর্ধ্ব সকলকে টিকার আওতায় আনার জন্য সকল প্রস্তুতি নেওয়া হয়েছে। কেন্দ্রগুলোতে স্বাস্থ্যসেবীরা টিকাদান করছেন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১