আপডেট : ০৭ August ২০২১
গাজীপুরের কালিয়াকৈরে কঠোর লকডাউনের বিধিনিষেধ উপেক্ষা করে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যাত্রীবাহী বাস চলাচল করায় ৩৭টি যাত্রীবাহী বাস আটক করেছে সালনা থানা হাইওয়ে পুলিশ। আজ শনিবার (৭ আগষ্ট) সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলার চন্দ্রা বাসষ্টেশনে অভিযান চালিয়ে ৩৭টি যাত্রীবাহী বাস আটক করা হয়। হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী যাত্রীবাহী বাসগুলো তিন থেকে চারগুণ ভাড়া বেশী নিয়ে লকডাউন উপেক্ষা করে রাতের বেলা চলাচল করছে। শনিবার সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে উপজেলার চন্দ্রা বাসষ্টেশন এলকায় হাইওয়ে পুলিশের চেকপোস্ট অতিক্রম করার সময গাজীপুর রিজিওনের পুলিশ সুপার আলী আহমেদ খানের নির্দেশে বাসগুলো আটক করা হয়। আটক বাসগুলোর বিরুদ্ধে সালনা হাইওয়ে থানা পুলিশ মামলা দায়ের করেছে। সালনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর গোলাম ফারুক জানান, কঠিন লকডাউনের বিধিনিষেধ বাস্তবায়নে হাইওয়ে পুলিশ মহাসড়কে কঠোর অবস্থানে রয়েছে। যাত্রীবাহী বাসের কিছু অসাধু চালক মাত্রাতিরিক্ত ভাড়ার লোভে রাতের আধাঁরে যাত্রী বহন করছে। কঠোর লকডাউনের বিধিনিষেধ অমান্য করায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। গত কালও উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী ৪০টি যাত্রীবাহী বাস আটক করে গাজীপুর হাইওয়ে পুলিশ।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১