আপডেট : ০৭ August ২০২১
করোনা প্রতিরোধে দেশব্যাপী গণটিকা কার্যক্রমের অংশ হিসেবে টাঙ্গাইলের মির্জাপুরে আজ শনিবার (৭ আগস্ট) জামুর্কী ইউনিয়নের পাকুল্যা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে এ কার্যক্রম শুরু হয়েছে। ১০টি ইউনিয়নের ১০টি কেন্দ্রের ৩০টি বুথে সকাল ৯টা থেকে দিনব্যাপী এ টিকাদান কর্মসূচি চলে। সরেজমিন পরিদর্শন করে দেখা যায়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও স্বাভাবিক নিয়মানুযায়ী টিকা দেয়া হচ্ছে। জানা গেছে, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাফিজুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আজহারুল ইসলাম, সহকারি কমিশনার (ভূমি) মো. জুবায়ের হোসেন, সহকারি পুলিশ সুপার মির্জাপুর (সার্কেল) দীপংকর ঘোষ, ঢাকা ডিবিশনাল পরিচালক ডাঃ দেলোয়ার হোসেন, টাঙ্গাইল জেলা সিভিল সার্জন ডাঃ আবুল ফজল মোহাম্মদ সাহাবুদ্দিন খান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা ডাঃ মাকসুদা খানম, জামুর্কী ইউপি চেয়ারম্যান আলী এজাজ খান চৌধুরী রুবেলসহ অনেকে বিভিন্ন টিকাদান কেন্দ্র পরিদর্শন করেন। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মাকসুদা খানম বলেন, মির্জাপুর উপজেলায় গ্রাম পর্যায়ে বুথ করার মাধ্যমে এ টিকা কার্যক্রম সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত চলবে। প্রতিটি কেন্দ্রে মোট ৬ হাজার জনকে এ টিকা দেয়া হবে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১