বাংলাদেশের খবর

আপডেট : ০৭ August ২০২১

গফরগাঁওয়ে গণ টিকাদান কর্মসূচির উদ্বোধন করলেন এমপি বাবেল


ময়মনসিংহের গফরগাঁও উপজেলার ১৫টি ইউনিয়ন একটি পৌরসভায়  ইউনিয়ন পর্যায়ে গণটিকাদান কর্মসুচির কার্যক্রম উদ্বোধন করেছেন স্থানীয় এমপি ফাহমী গোলন্দাজ বাবেল। শনিবার সকালে উপজেলার সালটিয়া ইউনিয়ন পরিষদ কাযার্লয়ে টিকা দান কার্যক্রমের

উদ্বোধনী অনুষ্ঠানে সভপতিত্ব করেন উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) মো. তাজুল ইসলাম।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য এমপি ফাহমী গোলন্দাজ বাবেল  বলেন, ‘মহামারী করোনা মোকাবেলায়  প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঠিক পদক্ষেপ প্রশংসিত হয়েছে। বিশ্বের অনেক দেশ এখনো গণটিকার ব্যবস্থা করতে পারেনি। আমাদের জনদরদী  প্রধানমন্ত্রী দেশের প্রতিটি মানুষের জন্য টিকার ব্যবস্থা করেছেন। বিশ্বের বিভিন্ন দেশ ও উৎস থেকে প্রায় ২১কোটি টিকা ক্রয়ের চুক্তি হয়েছে। পযার্য়ক্রমে প্রতিটি মানুষকেই টিকার আওতায় আনা হবে।’

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আশরাফ উদ্দিন বাদল, পৌর মেয়র এসএম ইকবাল হোসেন সুমন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাইনউদ্দিন খান।

এ সময় উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ আতাউর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান রেশমা আক্তার, গফরগাঁও থানার ওসি অনুকুল সরকার, ইউপি চেয়ারম্যান নাজমুল হক ঢালীসহ জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, এলাকার গণ্যমান্য ব্যক্তি, আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১