বাংলাদেশের খবর

আপডেট : ০৮ August ২০২১

কুমিল্লায় মসজিদে লাইকি ভিডিও নির্মাতা আটক


কুমিল্লার দাউদকান্দি উপজেলার মডেল মসজিদ ও ইসলামী সেন্টার এর সম্মুখে বিভিন্ন ধরণের ভিডিও ধারণ করে ধর্মীয় অনুভূতিতে আঘাত করার অপরাধে লাইকি ভিডিও নির্মাতা কে আটক করেছে কুমিল্লা জেলা ডিবি পুলিশ।

রোববার সকালে কুমিল্লা জেলা পুলিশ সুপার ফারুক আহমেদ সাংবাদ সম্মেলনে সাংবাদিকদের জানান, গত ২১ জুলাই দাউদকান্দি মডেল মসজিদ কমপাউন্ডে এক তরুনীসহ বিভিন্ন ভিডিও ধারণ করে লাইকি আইডির মাধ্যমে ফেসবুকে আপলোড করে।

ভিডিওটি প্রচারের পর থেকে মসজিদের পবিত্রতা রক্ষাসহ সাধারণ মুসল্লীদের মধ্যে আসন্তোষ সৃষ্টি হয়। বিষটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে নেটিজেনদের মাঝে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়।

এ ঘটনায় রোববার মধ্য রাতে ডিবি পুলিশের একটি দল জেলার দেবিদ্বার উপজেলার ভিংলাবাড়ী এলাকা থেকে অভিযুক্ত ইয়াছিন’কে আটক করে।

এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানায় পুলিশ।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১