আপডেট : ০৮ August ২০২১
বগুড়ায় করোনা আক্রান্ত হয়ে এবং উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরো ৭ জনের মৃত্যু হয়েছে। জেলার তিনটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এদের মধ্যে ৩ জন করোনা পজিটিভ শনাক্ত হয়ে এবং অন্য ৪ জন করোনা উপসর্গ নিয়ে মারা যান। এছাড়া একই সময়ে জেলায় নতুন করে আরও ১৭৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। আক্রান্তের হার ২০ দশমিক ১৬ শতাংশ। নতুন করে করোনা থেকে সুস্থ হয়েছেন ৯৬ জন। বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য তুলে ধরেন। ডা. তুহিন আরও জানান, সোমবার মোট ৮৬৩ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ২৮২টি নমুনা পরীক্ষায় ৫৮ জনের দেহে করোনা পজিটিভ সনাক্ত হয়। একই কলেজের জিন এক্সপার্ট মেশিনে ১৩ নমুনায় ৪জন এবং ১৫০টি এন্টিজেন পরীক্ষায় ৩৩ জন করোনা পজিটিভ শনাক্ত হয়। বেসরকারি টিএমএসএস মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ১৯টি নমুনায় আরও ৮জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এছাড়া ঢাকায় পাঠানো ৩৯৯ নমুনায় ৭১জনের পজিটিভ এসেছে। ডা. তুহিন জানান, বগুড়া জেলায় এ পর্যন্ত মোট ১৯ হাজার ৭০৯জন করোনায় আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে সুস্থ হয়েছেন ১৭ হাজার ৮২৪জন। এছাড়া ১ হাজার ২৭৯ জন চিকিৎসাধীন রয়েছেন।
জেলা স্বাস্থ্য দপ্তরের মুখপাত্র ডা. তুহিন জানান, করোনায় মারা যাওয়া ৩ জনের মধ্যে বগুড়ার দুইজন। এরা হলেন- সদরের ফনিন্দ্রনাথ (৭২) এবং আইয়ুব আলী (৫০)। এছাড়া বাকি একজন অন্য জেলার। নতুন দুই জন মারা যাওয়ায় জেলায় মোট মৃত্যুর সংখ্যা ৬০৬ জন দাঁড়ালো।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১