বাংলাদেশের খবর

আপডেট : ০৮ August ২০২১

শেখ ফজিলাতুন্নেছা মুজিবের জন্মদিন উপলক্ষে দুঃস্থদের মাঝে খাদ্য বিতরণ


নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিনী ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯১তম জন্ম বার্ষিকী পালন করা হয়েছে। উপজেলার উদ্ববগঞ্জ এলাকায় আওয়ামী লীগের কেন্দ্রীয় ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটির সদস্য দীপক কুমার বনিক দিপুর অর্থায়নে তিন শতাধিক গরীব দুঃস্থদের মধ্যে খাবার বিতরন করা হয়।

মুক্তিযুদ্ধ মঞ্চের সোনারগাঁ উপজেলা ও পৌরসভার আয়োজনে আলোচনা সভায় অংশ নেন, ঢাকা কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি ও সোনারগাঁ পৌরসভার মেয়র প্রার্থী ছগীর আহাম্মেদ, জেলা পরিষদের সদস্য নুরে আলম খান, উপজেলা শ্রমিকলীগের আহবায়ক মাহবুব আলম মিলন, উপজেলা ছাত্রলীগের সভাপতি হাসান রাশেদ, সাধারন সম্পাদক রাসেল মাহামুদ, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আবু সাইদ, ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ সোহান, উপজেলা মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি সজিব ভুইয়া, সাধারন সম্পাদক আরিয়ান আহাম্মেদ, সোনারগাঁ পৌরসভার সভাপতি সুমিত রায়, কাচঁপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারন সম্পাদক নাসির উদ্দিন প্রমূখ।

দিপক কুমার বনিক দিপু আলোচনা সভায় বলেন, বাঙ্গালী জাতির সুদীর্ঘ স্বাধিকার আন্দোলনের প্রতিটি পদক্ষেপে বঙ্গবন্ধুকে সক্রিয় সহযোগিতা করেছেন বঙ্গমাতা। স্বামীর আদর্শকে ছায়ার মতো অনুসরন করেছেন তিনি। এই আদর্শ বাস্তবায়নের জন্য রেখেছেন অসামান্য অবদান। এ জন্য অনেক কষ্ট-দুর্ভোগ পোহাতে হয়েছে তাকেঁ। একাত্তরের মুক্তিযুদ্ধ চলাকালে বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে বাঙ্গালির মুক্তি সংগ্রামকে এগিয়ে নিতে গৃহবন্দি অবস্থায়ও অসাধারণ ভূমিকা রেখেছেন বঙ্গমাতা।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১