আপডেট : ১০ August ২০২১
ঢাকাই চলচ্চিত্রের নায়িকা পরীমনি বলেছেন, আমার বিরুদ্ধে দায়ের করা সব মামলাই মিথ্যা। সাংবাদিক ভাইয়েরা আপনারা তদন্ত করেন। আমাকে মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে। আজ মঙ্গলবার আদালতে শুনানি শেষে বের হওয়ার সময় সাংবাদিকদের তিনি এসব কথা বলেন পরীমনি। আজ দুপুরে চারদিনের রিমান্ড শেষে তাকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। এরপর তার বিরুদ্ধে মাদক আইনের মামলার সুষ্ঠুতদন্তের জন্য পাঁচদিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত সংস্থা সিআইডি। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম দেবব্রত বিশ্বাস তার ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে, ৪ আগস্ট বনানীর নিজ বাসা থেকে মাদকসহ র্যাবের হাতে গ্রেপ্তার হন নায়িকা পরীমনি। মাদক মামলায় তাকে চারদিনের রিমান্ডে পাঠায় আদালত। এরপর রাত সাড়ে ৮টার দিকে প্রযোজক ও অভিনেতা নজরুল ইসলাম রাজের বাসায় অভিযান শুরু করে র্যাব। অভিযান শেষে রাজকে বনানীর বাসা থেকে আটক করা হয়। রাজের বাসা থেকেও মাদক এবং পর্নোগ্রাফি তৈরির সরঞ্জাম উদ্ধারের কথা জানায় র্যাব।এ ঘটনায় রাজের বিরুদ্ধে মাদক দ্রব্য আইন ও পর্নোগ্রাফি আইনে পৃথক দুইটি মামলা করে র্যাব। পরদিন বৃহস্পতিবার পরীমনি ও রাজকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাদের সাতদিন করে রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা বনানী থানার পরিদর্শক (তদন্ত) শেখ সোহেল রানা। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম মামুনুর রশীদ প্রত্যেকের চার দিন করে রিমান্ড মঞ্জুর করে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১