বাংলাদেশের খবর

আপডেট : ১০ August ২০২১

কালিয়াকৈরে ব্যক্তি উদ্যোগে কর্মহীনদের আর্থিক সহায়তা 


গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় চলমান লকডাউনে কর্মহীন হয়ে পড়া ২০০ মানুষের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে উজেলার আটাবহ ইউনিয়নের বিদ্যালয় মাঠে নিজস্ব অর্থায়নে এই আর্থিক সহায়তা প্রদান করেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও গাজীপুর জেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক সেলিম আজাদ।

এ সময় উপস্থিত ছিলেন আটাবহ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউনিয়ন চেয়ারম্যান এম এ আলীম , উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মান্নান শরীফ, আটাবহ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ কে এম ইব্রাহিম খলিল,উপজেলা ছাত্রলীগের সভাপতি দেলোয়ার হোসেন রুবেল সরকার,  উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাসুদ পারভেজসহ আওয়ামী লীগের নেতাকর্মীরা


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১