বাংলাদেশের খবর

আপডেট : ১০ August ২০২১

আরো ২২৬ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি


ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় ঢাকাসহ দেশের বিভিন্ন হাসপাতালে ২২৬ জন ভর্তি হয়েছে ।

এর মধ্যে  রাজধানী  ঢাকায় নতুন ভর্তি রোগী ২১১ জন  এবং অন্যান্য জেলা ও বিভাগে নতুন ভর্তি হয়েছে ১৫ জন। 

আজ  মঙ্গলবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সী অপারেশন সেন্টার ও কনট্রোল রুমের ডেঙ্গু ও সন্দেহজনক ডেঙ্গু রোগীর সর্বশেষ তথ্য মতে, বর্তমানে দেশের বিভিন্ন  সরকারি  ও বেসরকারি  হাসপাতালে মোট ডেঙ্গু রোগী ভর্তির সংখ্যা  ৯১৫ জন। 
এরমধ্যে  ঢাকার ৪১ টি   সরকারি ও বেসরকারি হাসপাতালে  বর্তমানে  মোট   ভর্তি রোগী ৮৫২ জন এবং  অন্যন্য  বিভাগে  ভর্তি রোগীর সংখ্যা ৬৩ জন।

এতে  আরো জানা যায় ,  চলতি বছরের  ১ জানুয়ারি থেকে আজ  ১০ আগষ্ট পর্যন্ত  সর্বমোট ভর্তি রোগী চারহাজার ৯৭৯ জন। একই সময়ে  মোট ছাড়প্রাপ্ত পেয়ে হাসপাতাল ছেড়েছেন  চার হাজার  ৪৬ জন।

এছাড়া রোগতত্ত্ব ,রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইন্সটিটিউট  (আইইডিসিআর) ডেঙ্গু সন্দেহে ১৮  জনের মৃত্যুর তথ্য পাঠিয়েছে। আইইডিসিআর এখনো কোন মৃত্যুর পর্যালোচনা শেষ করেনি এবং  কোন মৃত্যুর ডেঙ্গুজনিত বলে নিশ্চিত করেনি।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১