আপডেট : ১১ August ২০২১
ফেনীতে চট্টগ্রামের এক স্বর্ণ ব্যবসায়ীর কাছ থেকে ২০টি সোনার বার নিয়ে তা আত্মসাতের অভিযোগে জেলা ডিবি পুলিশের ওসি সাইফুল ইসলামসহ ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ১৫টি সোনার বার উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার তাদের গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে ফেনী মডেল থানায় ডাকাতি মামলা করেছেন স্বর্ণ ব্যবসায়ী গোপালকান্তি দাস। গ্রেপ্তারকৃতরা হলেন- ফেনীর জেলা গোয়েন্দা শাখার পুলিশ পরিদর্শক (ওসি) সাইফুল ইসলাম ভূঁইয়া, এসআই মো. মোতাহার হোসেন (পিপিএম), এসআই মো. মিজানুর রহমান, এসআই নুরুল হক, এএসআই অভিজিত বড়ুয়া ও এএসআই মাসুদ রানা। ফেনীর পুলিশ সুপার খন্দকার নুরুন্নবী জানান, গত রোববার বিকেলে চট্টগ্রাম থেকে ঢাকায় যাচ্ছিলেন স্বর্ণ ব্যবসায়ী গোপাল কান্তি। ফেনীর ফতেহপুর রেলক্রসিং এলাকায় পৌঁছালে ডিবি পুলিশের ওই সদস্যরা তার গাড়ি থামান। এ সময় তার কাছে থাকা ২০টি সোনার বার নিয়ে যান তারা। এ ঘটনার পর গোপাল কান্তি তার কাছে লিখিত অভিযোগ দেন। পরে ৪ জনকে শনাক্ত করে গ্রেপ্তার করা হয়। তাদের দেয়া তথ্যে অন্য ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি ৫টি সোনার বার উদ্ধারের চেষ্টা চলছে জানিয়ে এসপি বলেন, সোনার বারগুলো বৈধ না অবৈধ তা তদন্ত করা হচ্ছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১