বাংলাদেশের খবর

আপডেট : ১১ August ২০২১

মমেকের করোনা ইউনিটে ১০ জনের মৃত্যু


ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ডেডিকেটেড করোনা ইউনিটে আরও ১০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় ৬ জন এবং করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন ৪ জন। মৃত ব্যক্তিদের মধ্যে ময়মনসিংহ জেলার বাসিন্দা ৬ জন। বাকি ৪ জন অন্যান্য জেলার।

আগস্টের প্রথম ১০ দিনে ময়মনসিংহ মেডিকেলে এ নিয়ে মোট ১৭৯ জনের মৃত্যু হলো।

করোনায় মৃত ব্যক্তিরা হলেন ময়মনসিংহ সদরের ফাতেমা (৮০) ও নাজমুল হোসেইন (৬৮), ভালুকা উপজেলার নূরজাহান পারভিন (৬০), শেরপুর সদরের রহিমা (৪৫), জামালপুর সদরের আবুল হাশেম (৭০) ও নেত্রকোনার মদন উপজেলার বকুলা আক্তার (৬৭)। এ ছাড়া ময়মনসিংহ সদরের জয়নাল আবেদীন (৭৫), হারেস উদ্দিন (৭০) ও আমেনা (৮০) এবং নেত্রকোনা সদরের মঞ্জুরা (৪০) করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন।
বিজ্ঞাপন

করোনা ইউনিটের ফোকাল পারসন মহিউদ্দিন খান বলেন, মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ৬ জন নারী এবং ৪ জন পুরুষ। করোনা ডেডিকেটেড ইউনিটে নতুন ৬৯ জন ভর্তিসহ এখন পর্যন্ত ৪২৪ জন রোগী ভর্তি আছেন। এর মধ্যে আইসিউতে ২০ জন চিকিৎসাধীন। গতকাল মঙ্গলবার সুস্থ হয়ে ৫০ জন হাসপাতাল ছেড়ে গেছেন।

জেলার সিভিল সার্জন নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ২৮৩টি নমুনা পরীক্ষায় ৩৯১ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩০ দশমিক ৪৮ শতাংশ। জেলায় মোট আক্রান্ত ১৮ হাজার ২৪১ জন এবং সুস্থ হয়েছেন ১২ হাজার ৯৬০ জন। জেলায় আজ বুধবার সকাল পর্যন্ত করোনায় ২১১ জনের মৃত্যু হয়েছে। বর্তমানে ৪ হাজার ৯৮৭ জন আইসোলেশনে আছেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১