বাংলাদেশের খবর

আপডেট : ১১ August ২০২১

রাজশাহী মেডিকেলে করোনা ওয়ার্ডে আরো ১০ জনের মৃত্যু


রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গে ১০ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল থেকে আজ বুধবার সকাল পর্যন্ত এ হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

এদের মধ্যে করোনা পজিটিভ ৩ জন, করোনা নেগেটিভ হওয়ার পরও শারীরিক জটিলতায় ৩ জন এবং করোনার উপসর্গে ৪ জন মারা যান।

রামেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য নিশ্চিত করেছেন।

এদের মধ্যে পাবনার ৩ জন, রাজশাহীর ২ জন, নাটোরের ২ জন, নওগাঁর ২ জন এবং চাপাইনবাবগঞ্জের একজন রয়েছেন। 

রামেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় করোনা ওয়ার্ডে নতুন রোগী ভর্তি হয়েছেন ২৯ জন। এ নিয়ে ৫১৩ বেডের বিপরীতে মোট ভর্তি রোগী আছেন ৩৬৩ জন। 

এর আগের দিন রাজশাহীর দুটি পিসিআর ল্যাবে রাজশাহী জেলার ৩১৬টি নমুনা পরীক্ষায় ৯১ জনের করোনা পজেটিভ আসে। রাজশাহীতে শনাক্তের হার ২৮ দশমিক ৮০ শতাংশ।  চাঁপাইনবাবগঞ্জের ৯১ নমুনায় ২৪ জনের পজেটিভ আসে। শনাক্তের হার ২৬ দশমিক ৩৭ শতাংশ। 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১