আপডেট : ১১ August ২০২১
গোপালগঞ্জের মুকসুদপুর থানা পুলিশ অভিযান চালিয়ে এক জন ডাকাতি মামলার আসামি, ওয়ারেন্ট আসামি, মাদক ব্যবসায়ী ও জুয়াড়িসহ ১১ জনকে গ্রেপ্তার করেছে। বুধবার সকালে সকলকে আদালতের মাধ্যমে জেল হাজাতে পাঠানো হয়েছে। মুকসুদপুর থানার ইনেসপেক্টর তদন্ত খন্দকার আমিনুর রহমান জানান, মঙ্গলবার গভীর রাত থেকে বুধবার সকাল পর্যন্ত বিভিন্ন স্থানে মুকসুদপুর থানার পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। ডাকাতি মামলার চার্জশিটভুক্ত এবং ডাকাতি দস্যুতার অভিযোগে গোহালা ইউনিয়নের বামনডাঙ্গা গ্রামের হারেজ খানের ছেলে শামীম খানকে (৩০) গ্রেপ্তার করা হয়েছে। জলিরপার এলাকায় অভিযান চালিয়ে আচারপাড়া গ্রামের মনোজ বিশ্বাসের ছেলে মাদকসহ হীরামন বিশ্বাসকে এবং বাটিকামারির বাহাড়া থেকে আলী মিয়ার ছেলে ওয়ারেন্ট মামলার আসামি আফসারকে (৩০) গ্রেপ্তার করেছে। অপরদিকে পৌরসভার টেংরাখোলা গ্রামে অভিযান চালিয়ে জুয়া খেলার সরঞ্জামাদি ও নগদ টাকাসহ জুয়াড়ি মাসুম (২০) , রাজু মোল্যা ২৭), মাহমুদ মোল্যা (২৪), ওলিদ মোল্যা (২৪), সাইমন শরীফ (২৫), রবিউল শেখ ( ৪০), আকরাম শেখকে (৪০) গ্রেপ্তার করে। পুলিশের এই অভিযান অব্যহত থাকবে বলে জানিয়েছেন মুকসুদপুর থানার ওসি।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১