বাংলাদেশের খবর

আপডেট : ১৩ August ২০২১

গোয়ালন্দে ফেন্সিডিলসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার


রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় অভিযান চালিয়ে ৫০ বোতল ফেন্সিডিলসহ এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।

আজ শুক্রবার (১৩ আগস্ট) রাত্র ১২.২০ ঘটিকায় আসামীকে গ্রেপ্তার করে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।

গ্রেপ্তারকৃত হলেন, গোয়ালন্দ উপজেলার উত্তর দৌলতদিয়া পোড়াভিটার মৃত রমজান শেখ এর মেয়ে আনোয়ারা বেগম (আনু) বাড়ীওয়ালী (৪০)।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই (নিঃ) মোঃ মিজানুর রহমান আকন্দ সঙ্গীয় ফোর্সসহ জানতে পারে যে, দৌলতদিয়া পোড়াভিটা অধিবাসী আনোয়ারা বেগম (আনু) বাড়ির মালিক তার বাড়িতে মাদকদ্রব্য ফেন্সিডিল রেখে বিক্রি করছে। উক্ত সংবাদের সত্যতা যাচাইয়ের জন্য তার বাড়িতে গেলে তিনি দৌড়ে পালাতে গেলে নারী কনস্টেবলের সহায়তায় তাহাকে গ্রেপ্তার করা হয়।

আসামির দেয়া তথ্যমতে তার বসতঘরের খাটের নিচে একটি সিমেন্টের শপিং ব্যাগের মধ্যে রক্ষিত ৫০ বোতল ফেন্সিডিল ও তাহার কাছে থাকা মাদক বিক্রিতো ৫২০০ টাকা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ৫০ বোতল ফেন্সিডিল ও ৫২০০ টাকা জব্দ করা হয়।

আসামির বিরুদ্ধে গোয়ালন্দ ঘাট থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা রয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গোয়ালন্দ ঘাট থানার (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল তায়াবীর জানান, ধৃত আসামি একজন পেশাদার মাদক ব্যবসায়ী। আসামির বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে শুক্রবার সকালে রাজবাড়ী বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১