বাংলাদেশের খবর

আপডেট : ১৪ August ২০২১

সিদ্ধিরগঞ্জে নয় ডাকাত আটক


সিদ্ধিরগঞ্জে দেশীয় অস্ত্রসহ নয় ডাকাতকে আটক করেছে র‌্যাব-১১। এসময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে দুইটি সুইচ গিয়ার চাকু, দশটি মোবাইল সেট ও নগদ টাকা। ডাকাতির প্রস্তুতিকালে পাইনাদী পশ্চিমপাড়া ধনু হাজি রোড সংলগ্ন মোঃ মনির হোসেনের নির্মাণাধীন দশ তলা ভবনের ভিতরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আজ শনিবার দুপুরে র‌্যাবের মিডিয়া অফিসার লে: কমান্ডার মাহমুদুল হাসান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করেন।

আটককৃতরা হলো-মোঃ ফয়সাল হোসেন (২৮),মোঃ আলমগীর হোসেন সজিব (২৩),মোঃ তানভীর হোসেন রাশেদ (৩২),মোঃ ওমর আজিজ ওরফে মানিক (১৮), মোঃ ইয়াকুব আলী (২১), মোঃ রাকিব হোসেন (১৯), মোঃ মেহেদী হাসান (২৩), রিদোয়ান হোসেন (২৪) ও মোঃ কামরুজ্জামান সাগর (২৪)।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১