আপডেট : ১৫ August ২০২১
বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান প্রচার সংস্থা এনওয়াই ড্রিমস প্রোডাকশনের প্রধান নির্বাহী ফাহিম ফিরোজের নেতৃত্বে নিউইয়র্কের টাইমস স্কয়ার বিলবোর্ডে ৭২০ বার বঙ্গবন্ধুর ছবি প্রদর্শনের উদ্যোগ নেওয়া হয়েছে। গতকাল শনিবার ওয়াশিংটনের বাংলাদেশ দূতাবাস এ তথ্য জানায়। রাষ্ট্রদূত এম সহিদুল ইসলাম টাইমস স্কয়ারের আইকনিক বিলবোর্ডে জাতির পিতার জীবন, আদর্শ ও কাজ প্রদর্শনের এ উদ্যোগের প্রশংসা করেছেন। আয়োজকরা নিশ্চিত করেছেন, প্রদর্শনী চলাকালে মোট ৭২০ বার আইকনিক বিলবোর্ডে বঙ্গবন্ধুর ছবি প্রদর্শিত হবে। এমন উদ্যোগের জন্য অভিনন্দন বার্তায় রাষ্ট্রদূত বলেন, এ ধরনের অনুষ্ঠান প্রবাসী বাংলাদেশিদের, বিশেষ করে দ্বিতীয় এবং তৃতীয় প্রজন্মের বাংলাদেশি আমেরিকানদের কাছে বঙ্গবন্ধুর জীবন ও আদর্শ তুলে ধরতে অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করবে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১