বাংলাদেশের খবর

আপডেট : ১৫ August ২০২১

মানিকগঞ্জে শ্রদ্ধাভরে জাতির পিতাকে স্মরণ


সর্বকালের শ্রেষ্ঠ বাঙ্গালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাৎবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে জাতির পিতার প্রতিকৃতিতে জেলা প্রশাসনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে।

আজ রোববার (১৫ আগস্ট) সকাল ৭টা ৩০ মিনিটে মানিকগঞ্জ মুক্তিযোদ্ধা স্মৃতিফলকে ১৫ আগস্টের সকল শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালনের মধ্য দিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন মানিকগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল লতিফ।

এরপর পুষ্পস্তবক অর্পণ করেন মানিকগঞ্জ জেলা পুলিশ, জেলা আওয়ামী লীগ, জেলা পরিষদ, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, সরকারি দেবেন্দ্র কলেজ, জেলা যুবলীগ, ছাত্রলীগ, জেলা তথ্য অফিস, মানিকগঞ্জ জেলা প্রেসক্লাবসহ অন্যান্য সামাজিক সংগঠন।

মিলাদ ও দোয়া মাহফিলসহ নানা আয়োজনের মধ্য দিয়ে দিনব্যাপী দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১