আপডেট : ১৫ August ২০২১
কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া অংশে নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাস উল্টে খাদে পড়ে শিশুসহ ৭ জন নিহত হয়েছেন। আজ রোববার (১৫ আগস্ট) সকালে ভেন্ডিবাজার এলাকায় এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি। চকরিয়া থানার ওসি শাকের মুহাম্মদ যুবাইর বিষয়টি নিশ্চিত করেছেন। দুর্ঘটনার খবর পেয়ে চকরিয়া থানার একটি টিম ঘটনাস্থলে এসে উদ্ধার কাজে অংশ নেয়। কিন্তু ডুবে যাওয়া গাড়ির দরজা-জানালা ভেতর থেকে বন্ধ থাকায় আটকা পড়াদের বের করতে বেগ পেতে হয়। অনেক চেষ্টার পর তাদেরকে মৃত অবস্থা বের করা হয়।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১