আপডেট : ১৬ August ২০২১
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে ২৪ ঘণ্টায় আরও ১০ জনের মৃত্যু হয়েছে। গতকাল রোববার সকাল ৮টা থেকে আজ সোমবার সকাল ৮টার মধ্যে তাদের মৃত্যু হয়। হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, মৃতদের মধ্যে করোনায় আক্রান্ত হয়ে চার জন, উপসর্গ নিয়ে পাঁচ জন ও নেগেটিভ পরবর্তী অসুস্থতায় এক জন মারা গেছে। গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে মারা যাওয়া ১০ জনের মধ্যে রাজশাহীর দুজন, নাটোরের চার জন, নওগাঁর তিন জন এবং চুয়াডাঙ্গার এক জন রয়েছেন। পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী আরও জানান, গত ২৪ ঘণ্টায় করোনা ইউনিটে নতুন রোগী ভর্তি হয়েছে ৩২ জন। বর্তমানে হাসপাতালের ৫১৩টি করোনা ডেডিকেটেড শয্যার বিপরীতে রোগী ভর্তি আছে ২৯৯ জন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১